রাডার দুর্নীতি মামলা

আইনজীবীর মাধ্যমে হাজিরা এরশাদের

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২০:৫৩
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের বিরুদ্ধে দায়ের করা বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। রবিবার মামলার প্রধান আসামি এরশাদ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জুর আহমেদকে বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদের পক্ষে তার আইনজীবী জেরা করেন। মামলাটিতে ১১ নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা চলছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবদুল মজিদ জেরা গ্রহণ করেন। একইসঙ্গে তিনি আগামী ২০ মার্চ আসামিপক্ষের অবশিষ্ট জেরার জন্য দিন ধার্য করেন। সাক্ষ্য গ্রহণের সময় মামলার অন্য দুই আসামি সুলতান মাহমুদ ও বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।