উপজেলা নির্বাচনের টুকরো খবর

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৩
নোয়াখালীতে নির্বাচন কমিশনারের মতবিনিময় নোয়াখালী প্রতিনিধি \ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থা কিংবা প্রশাসনের একক চেষ্টায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য প্রশাসনের পশাপাশি প্রার্থী ও ভোটারদের সহযোগিতা করতে হবে। জনগণ সজাগ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের কাজ হচ্ছে আইন অনুযায়ী সকল প্রস্তুতি নিয়ে নির্বাচনের আয়োজন করা। তিনি গতকাল সোমবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, নোয়াখালী পৌরসভা মেয়র হারুনুর রশিদ আজাদ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের প্রার্থীরা বক্তব্য রাখেন। পরে তিনি নবনির্মিত জেলা নির্বাচন দফতরের সার্ভার স্টেশনের ফলক উন্মোচন করেন। উল্লাপাড়ায় অগ্নিসংযোগ ও ব্যালট ছিনতাই ঘটনায় গৃহবধু গ্রেপ্তার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ উল্লাপাড়া উপজেলার নলসোন্দা উচ্চ বিদ্যালয় কেন্দে াতে এই গৃহবধুকে উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাহমিনা এ গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। নাঙ্গলকোট চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন নাঙ্গলকোট (কুমিল্লা) সাংবাদদাতা\ আসন্ন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজমূল হাছান বাছির ভুঁইয়া (দোয়াত-কলম) রবিবার ঢালুয়া ঈদগাহ মাঠে এক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থক কর্তৃক প্রচার মাইক, গাড়ী ভাংচুর, নেতা-কর্মীদের মারধর ও হুমকি-ধমকি এবং পক্ষ নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের বিরুদ্ধে বিশেষ প্রার্থীর তার নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করার অভিযোগ করেছেন। বাঘায় বিএনপির ৪ প্রার্থীসহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত বাঘা (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহী বাঘায় বৃহস্পতিবার দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী সহ ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান পদে তিন জন এবং ভাইস চেয়ারম্যান পদে এক জন। এরা হলেন, চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবদলের সভাপতি (দল অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহীন মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী ও ইসরাফিল বিশ্বাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফাতেমা খাতুন লতা। মদনে বিএনপির একক প্রার্থী মদন (নেত্রকোণা) সংবাদদাতা\ মদনে বি,এন,পির তৃণমূল ভোটে চেয়ারম্যান পদে এম,এ হারেছ ও ভাইস চেয়ারম্যান পদে জহিরুল হক বাচ্চু নির্বাচিত হয়েছে। রবিবার উপজেলার বাড়িভাদেরা গ্রামে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূল ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান পদে এমএ হারেছ ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জহিরুল হক বাচ্চু ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী বিএনপির হওয়ায় তৃণমূল ভোট হয়নি। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর মান্নন তালুকদার, ইমরান ইয়ার চৌধুরী উপস্থিত ছিলেন। কমলনগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার অভিযোগে আওয়ামী লীগ উপজেলার কমিটির সদস্য আশ্রাফ উদ্দিন রাজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে উপজেলার ডাক বাংলোতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার নুরুল আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার নুরুল আমিন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হোমনায় বিএনপি প্রার্থীদের গণসংযোগ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ আসন্ন উপজেলা নির্বাচনে হোমনার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাজেদুল ইসলাম জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেফালী বেগম এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। গতকাল রবিবার ও সোমবার তারা উপজেলার ঘাগুটিয়া, জয়পুর, ভাষানিয়া ও ঘাড়মোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব কর্মসূচী পালন করেন। এসময় প্রার্থীদের সফর সঙ্গীদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সেক্রেটারী সাইফুল ইসলাম রাজা, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি। লাকসাম বিএনপিতে চাঙ্গাভাব কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা লাকসাম উপজেলা বিএনপির প্রভাবশালী দু’ নেতার নিখোঁজের ৩ মাস পর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নয়া নেতৃত্বে দলে চাঙ্গাভাব ফিরে এসেছে। দলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনীকে উপজেলা বিএনপি’র কমিটিতে অন্তর্ভূক্ত করায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উজ্জীবিত হয়ে উঠেছে। ঘিওরে আওয়ামী লীগ ও বিএনপিতে ৯ বিদ্রোহী ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ আগামী ১৫ই মার্চ ৩য় দফায় অনুষ্ঠিত হবে ঘিওর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পরেছে বড় দুই দলের নীতি নির্ধারকেরা। বি.এন.পির ৮ জন আ.লীগের ৩ জন ছাড়াও জাসদ থেকে ১ ও স্বতন্ত্র ১ জনসহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ ও দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী নির্বাচনের প্রচার প্রচারনায় মাঠ গরম করে রাখছেন। সেনবাগে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ সেনবাগ (নোয়াখালী) সংবাদাদাতা \ ১৫ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগে চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক এলাকায় বিরামহীরভাবে গণসংযোগ করে যাচ্ছেন। তার নির্বাচনী প্রতীক মোটরসাইকেল। প্রতীক বরাদ্দের পর থেকে তিনি দলবলে এলাকায় পুরোদমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মান্দায় বিদ্রোহীদের নিয়ে অস্বস্তিতে বড় দুই দল মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ ও বিএনপি। এতে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে দ্বিধা-দ্বন্দ। তবে ভোটারেরা এখন থেকে হিসাব নিকাশ করছে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের নিয়ে। তফসিল ঘোষণা হওয়া মাত্রই মান্দা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে এস.এম ব্রহানী সুলতান গামাকে দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়। বিদ্রোহী প্রার্থী হিসেবে মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স.ম. জসিমুদ্দীন নির্বাচনে অংশগ্রহণ করে। চৌদ্দগ্রামে আ’লীগ প্রার্থীদের গণসংযোগ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে গণসংযোগ করেছেন আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম হাজারী ও রাশেদা আখতার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সেক্রেটারী সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, যুগ্ম সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, পৌর মেয়র মিজানুর রহমান, আ’লীগ নেতা মীর হোসেন মীরু, ইসমাইল হোসেন বাচ্চু, শাহজালাল মজুমদার, ইদ্রিছ মিয়া প্রমুখ। মোরেলগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীদের ভোট দেয়ার আহবান মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাট - ৪ (মোরেলগঞ্জ শরণখোলা ) আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তিনি আরো বলেন, বিএনপির ছত্রছায়ায় এ দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে। রাজাকার আলবদরদের প্রকৃত চেহারা দেশ স্বাধীনতার ৪০ বছর পরে প্রকাশ হতে শুরু করেছে। জঙ্গীবাদী সংগঠনগুলোর অর্থ ও রাজনৈতিক আশ্রয়ের সাথে বিএনপির লোকজন জড়িত আছে। আগামী ৫ বছরের মধ্যে সকল জঙ্গীদের আইনের আওতায় আনা হবে এবং দেশ থেকে জঙ্গীদের চিরতরে উত্খাত করা হবে। ত্রিশালে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী এবার কোমর বেঁধে নির্বাচনী মাঠে কাজ করছে। ইতোমধ্যে দলীয় ও এলাকাবাসীর সমর্থন আদায় ও দোয়া চেয়ে নিজেকে জনগণের নিকট হাজির করার লক্ষ্য নিয়ে উপজেলার প্রত্যন্ত এলাকায় পোষ্টার দিয়ে ছেয়ে ফেলেছেন। পাশাপাশি প্রার্থীরা তৃণমূলের নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছেন নিজ নিজ দলীয় সমর্থন আদায়ের লক্ষে। উপজেলা পরিষদের নির্বাচনের হাওয়া বইতে নেতা-কর্মীদেরও সকলস্তরের ভোটারদের কদর বেড়ে গেছে। সীতাকুন্ডে বিএনপি প্রার্থীর উপর হামলা সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা\ সীতাকুন্ডে গণসংযোগকালে বিএনপি সমর্থিত প্রার্থীর উপর আ.লীগ সমর্থিত ১৩/১৪ জনের একটি গ্রুপ হামলা চালিয়েছে। রবিবার বড়দারোগারহাট বাজারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাজী সালাউদ্দিন মাইক্রো নিয়ে গণসংযোগ করার সময় বড়দারোগাহাট বাজারে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থিত ইসলাম গ্রুপের নেতৃত্বে ১৩/১৪ জনের একটি দল তার গাড়ি ভাংচুর করে তাদেরকে মারধর করে ধাওয়া দেয়। অপরদিকে শনিবার রাতে পৌরসদর পন্থিছিলা বাজারে বিএনপি প্রার্থীর টেলিফোন প্রতীকের প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ প্রার্থীর কাপ-পিরিচ সমর্থকরা সিএনজি গাড়ি ও মাইক ভাংচুর এবং প্রচারণাকারীদের কাছ থেকে ২টি মোবাইল ছিনিয়ে নেয়। দিনাজপুরের ৩ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ উপজেলা নির্বাচনের শেষ ধাপ পঞ্চম দফায় দিনাজপুরের ৩টি উপজেলা পার্বতীপুর, হাকিমপুর ও বিরলে রবিবার আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ৩১ মার্চ অনুষ্ঠিতব্য শেষধাপের দিনাজপুরের ৩টি উপজেলায় আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাদের দলীয় সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে। পার্বতীপুর উপজেলায় চেয়ারম্যান পদে হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফা বেগম, হাকিমপুর উপজেলায় চেয়ারম্যান পদে হারুনুর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান পদে শাহিনুর রেজা শাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস শিরিন এবং বিরল উপজেলায় চেয়ারম্যান পদে ডাঃ মানবেন্দ রায়, ভাইস চেয়ারম্যান পদে এমএ কুদ্দুস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা আরজুমান্দ বানু দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। ঈশ্বরগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থীর মাঝে ১২ জনের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পাওয়ায় ১২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ২৭ ফ্রেরুয়ারি অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় জামানত বাজেয়াপ্ত হয় তারা হচ্ছে— আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান সৌম্যেন্দ কিশোর চৌধুরী, ভাইস চেয়ারম্যান বদরুল আলম এমদাদুল হক আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম যুবলীগ সভাপতি মো: শাফায়েত হোসেন ভূঞা শাহজালাল জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম খান। ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আব্দুলাহ আল মামুন মো. হাবিবুল্লাহ মিলন মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা বেগম। বিএনপির চেয়ারম্যান প্রার্থী এ এস এম ইফতেখার আলম শামীম ভাইস চেয়ারম্যান মো: শহীদুল হক রিপন। চরফ্যাশনে কৃষকলীগ সম্পাদক বহিষ্কার চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা\ দলীয় সিদ্ধান্ত অমান্য করে চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ার ১ দিন পর শনিবার আব্দুল্লা আল নোমানকে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ১ মার্চ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন। বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত বেড়া (পাবনা) সংবাদদাতা\ ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এবং বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বেড়া নাটিয়াবাড়ি অডিটোরিয়ামে সকল স্তরের নেতা-কর্মীর উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে উপজেলা চেয়ারম্যান হিসাবে আ: কাদেরকে সমর্থন প্রদান করা হয়। এছাড়া আবুশামা মোল্লাকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এবং মোছা. শিরিন শারমিনকে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা ১ ও ২ আসনের এমপি এড. শামসুল হক টুকু এবং খন্দকার আজিজুল হক আরজু। মির্জাপুরে বিএনপি প্রার্থীর গণসংযোগ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ ৩১ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে প্রার্থী সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী এবং মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং পেশাজীবী সংগঠনের নেতা মৃধা নজরুল ইসলাম এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গ্রামে গ্রামে নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক, সভা-সমাবেশ এবং মিটিং মিছিল করে এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ভোটারদের মন জয় করার জন্য তিনি দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। প্রবীণ ও তরুণ ভোটারদের কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন । বানারীপাড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। রবিবার তিনি উপজেলার বাইশারী, সৈয়দকাঠি, উদয়কাঠি ও বিশারকান্দি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা, কুশল ও মতবিনিময় করেন। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা বিনির্মাণে সকলের দোয়া,আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। মাগুরায় বিএনপির সংবাদ সম্মেলন মাগুরা প্রতিনিধি\ মাগুরা ৪টি উপজেলায় উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচিত করায় ভোটার ও সাধারণ মাগুরাবাসীকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। রবিবার ইসলামপুর পাড়া জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ, পৌর মেয়র ইকবাল আক্তার খান কাফুর। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব কিশোর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহম্মদ আলী প্রমুখ। কটিয়াদীতে আচরণবিধি লংঘন কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সহশ্রাম ধূলদিয়া ইউপি চেয়ারম্যান আলতাবউদ্দিন শাহীনের পক্ষে শনিবার মাইকিং করে এলাকাবাসীর নিকট ভোট প্রার্থনা করে। ২৩ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ আছে এবং ৭ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণার নিয়ম থাকলেও তা না মেনে উপজেলাব্যাপী নির্বাচনী মাইকিং করে। যা আচরণবিধি বহির্ভূত। এ ব্যাপারে কটিয়াদী নির্বাচন অফিসার ফারুক মিয়া বলেন, মাইকিং শুনেছি। তবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে আমার জানা নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ্ গুল নিঝুমের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। চৌহালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ সিরাজগঞ্জের চৌহালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মঞ্জু শিকদার এলাকার সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করে আগামী ২৩ মার্চের নির্বাচনে ভোট প্রার্থনা করেছেন। রবিবার উপজেলার এনায়েতপুর, বেতিল, খামারগ্রাম এবং চাঁদপুর এলাকা গণসংযোগ করেন। এসময় সমাজ সেবক রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান বাবু, কালাম শিকদারসহ শতাধিক সমর্থকরা অংশ নেন।