৬৯’র গণঅভ্যুত্থানের শহীদ হারুন আজও স্বীকৃতি পাননি

আপডেট : ০৩ মার্চ ২০১৪, ২১:৫৮
১৯৬৯ সালে ছাত্রদের ১১ দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন কলেজের মেধাবী ছাত্র আজিজুল হক হারুন। স্বাধীনতার ৪২ বছর পরও হারুনকে রাষ্ট্রীয়ভারে স্বীকৃতি দেয়া হয়নি। তবে এবছর শহীদ হারুনের নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। জানা যায়, ১৯৬৯ সালে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনের সময় ২৪ জানুয়ারি ঢাকা নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান পুলিশের গুলিতে শহীদ হলে সারাদেশে ছাত্র আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। আর এই বিক্ষোভের জের ধরেই ২৭ জানুয়ারি শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে গৌরীপুর কলেজ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের মধ্যবাজারে আসা মাত্রই তত্কালীন মহকুমা প্রশাসক এম,এ সামাদের নির্দেশে পুলিশ গুলি চালায়। ওই সময় পুলিশের গুলিতে শহীদ হন মেধাবী ছাত্র হারুন। গতকাল শহীদ হারুন স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।