মধুখালীতে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৪

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

পৌরসভার গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল আলম জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় ঘুরে রাতে গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে থাকত। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।