আমাদের বাঁচতে দিন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২১:৫৬

উঠতে, বসতে, হাঁটতে, পড়তে, শুতে, খেতে, ওয়াশরুমে যে অবস্থায় থাকি না কেন চারপাশ থেকে একসঙ্গে শত শত মশা সারা শরীর ঘিরে ধরে। এমনকি পোশাকের ওপর থেকেও কামড়ায়। আর এমন মশা যে মরবে তবু সরবে না, যেন জান দেবে তো রক্ত খাওয়া ছাড়বে না। এমনই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর। এ বিষয়ে প্রশাসনের তত্পরতা খুবই সামান্য। নিয়মিত মশার ওষধ ছেটানো হয় না। অনেক হলে শুধু মাঠে ছেটানো হয়, রুমে নয়। আবার অনেক হলের পাশে পানি চলাচলের জন্য যে ড্রেনগুলো রয়েছে সেগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না; নোংরা এবং পানিবদ্ধ থাকায় মশার ক্রমশ বংশ বিস্তার ঘটে চলেছে। আর বহু শিক্ষার্থী মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তাই আমাদের বাঁচাতে দ্রুত  কার্যকর ব্যবস্থা নিন। 

মুহাম্মদ হাসান মাহমুদ

শিক্ষার্থী, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়