আজকের রাশিফল

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ১৯:২২
আজ ২১ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও বুধ। আপনার শুভসংখ্যা: ৫ ও ৭। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: এমিথিস্ট ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও সৃজনশীল। উদ্ভাবনা ক্ষমতা আছে আপনার। আপনি অস্থির। পরিবর্তন ও ভ্রমণ পছন্দ করেন। ঝুঁকি নেয়া ও জুয়ার প্রতি আপনার আকর্ষণ রয়েছে। যে কোনো বিষয়ে সহজে অনুধাবন করতে পারেন। অনায়াসে যে কোনো আলোচনায় অংশ নিতে পারেন। আপনি আপনার চরিত্রের ভালো দিকগুলো বিকশিত করলে অসাধারণ সাফল্যের অধিকারী হতে পারবেন। তবে অস্থিরতা ও ঝুঁকি নেয়ার প্রবণতা সংযত করতে না পারলে জীবন ব্যর্থ হতে পারে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী কনরার্ড রন্ধেন, রেক্স হ্যারিসন, জোবেদা খানম, বোজা লুক্সেসবার্গ, ধর্মবেত্ত আব্দুল ওয়াহাব, সামান্থা এগার, সাংবাদিক এরশাদ মজুমদার, সাহিত্যিক বিদ্যেন্দু পালিত প্রমুখ । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। সরকারি চাকুরেদের কাজের চাপ বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদেরকে ব্যস্ত সময় কাটাতে হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কোনো বিশিষ্ট ব্যক্তির আনুকূল্য পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ চাকরি প্রার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বিরোধ এড়িয়ে চলুন। কারো সাথে তর্ক-বিতর্কে না জড়ালেই ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ অনুকূল সময়ের জন্য প্রতীক্ষা করুন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। অকারণ ঝুঁকি নেয়া ঠিক হবে না। গুরুজনদের পরামর্শ কাজে লাগতে পারে। প্রাপ্তিযোগ আছে। বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। বাকি-বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। শরীর মোটামুটি ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তায় ভুগতে পারেন। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মা-বাবার শরীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা আপনাকে উত্সাহিত ও উদ্দীপ্ত করতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। পারিবারিক ব্যাপারেও মন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। পেশাগত ব্যাপারে ভালো কোনো যোগাযোগ হতে পারে। বিজ্ঞানী ও গবেষকদের জন্য দিনটি শুভ। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক ভালো যাবে না। কিছু অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আর্থিক কারণে বিদ্যার্থীদের দুশ্চিন্তা হতে পারে। পারিবারিক দিক ভালো যাবে। তবে কোনো নিকটাত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ মিথ্যা বদনাম রটতে পারে। কারো কথায় বিভ্রান্ত হতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। ক্ষতির কারণ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ ফলপ্রসূ নাও হতে পারে। আপনজনদের কারো সাথে মতানৈক্য দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। রোমান্স ও বিনোদন শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ মন ভালো থাকবে। পরিচিত বা অপরিচিত কোনো ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। মুরব্বি স্থানীয় কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার চেষ্টা করুন।