জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিজ্ঞান ও ইংরেজি দ্বিতীয়পত্র

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ১৯:২৪
বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক,পদার্থবিদ্যা রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা জীবের বৃদ্ধি ও বংশগতি (নৈর্ব্যক্তিক প্রশ্ন) জ্ঞানমূলক : ১। কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে? ক) ক্রোমোজোম খ) জাইগোট গ) ডিএনএ ঘ) আরএনএ উ:খ ২। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? ক) মিয়োসিস খ) মাইটোসিস গ) অস্বাভাবিক ঘ) অ্যামাইটোসিস উ:ঘ ৩। নিচের কোনটি এককোষী জীব? ক) ব্যাকটেরিয়া খ) ঈস্ট গ) ছত্রাক ঘ) সবগুলো উ:ঘ ৪। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত কত? ক) ১:১ খ) ১:২ গ) ১: ৩ ঘ) ১:৪ উ:ক ৫। বহুকোষী জীবদের জীবন কয়টি কোষ থেকে শুরু হয়? ক) ১টি খ) ২টি গ) ২২টি ঘ) ৫০টি উ:ক ৬। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে? ক) মাইটোসিস খ) অস্বাভাবিক গ) মিয়োসিস ঘ) অ্যামাইটোসিস উ:ঘ ৭। জনন কোষ উত্পন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে? ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) দ্বিবিভাজন উ:গ ৮। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ উ:গ ৯। কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে? ক) ঈস্ট, বারবুলা খ) অ্যামিবা, বারবুলা গ) ছত্রাক, অ্যামিবা ঘ) বারবুলা, ছত্রাক উ:গ ১০। পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় কোন বিভাজন হয়? ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস গ) মিয়োসিস ঘ) অস্বাভাবিক উ:গ অনুধাবনমূলক: ১১। নিচের কোন বিভাজন মানুষের দেহে ঘটে? ক) দ্বিবিভাজন, অ্যামাইটোসিস খ) মাইটোসিস, মিয়োসিস গ) অ্যামাইটোসিস, মাইটোসিস ঘ) অ্যামাইটোসিস, মিয়োসিস উ:খ ১২। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে কোনটি? ক) ডিএনএ খ) হূিপণ্ড গ) রক্ত ঘ) অণুচক্রিকা উ:ক ১৩। কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে? ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ গ) মেটাফেজ ঘ) টেলোফেজ উ:খ ১৪। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? ক) ডিএনএ খ) আরএনএ গ) নিউক্লিওলাস ঘ) সেন্ট্রোমিয়া উ:ক ১৫। ছত্রাকের কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনটি বিভাজিত হয়? ক) প্রোটোপ্লাজম খ) সাইটোপ্লাজম গ) অ্যামাইটোপ্লাজম ঘ) কোষ গহ্বর উ:খ ১৬। মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? ক) একবার খ) দুইবার গ) তিনবার ঘ) চারবার উ:খ ১৭। মিয়োসিস কোষ বিভাজন কী নামে পরিচিত? ক) গঠনমূলক খ) হ্রাসমূলক গ) তুলনামূলক বিভাজন ঘ) সমীকরণিক বিভাজন উ:খ ১৮। নিচের কোনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত? ক) দেহের রং খ) কোষের সংখ্যা গ) সন্তান সংখ্যা ঘ) প্রজননকাল উ:ক ১৯। জিনের অবস্থান কোথায়? ক) ক্রোমোজোম খ) নিউক্লিওপ্লাজম গ) সাইটোপ্লাজম ঘ) মাইটোকন্ড্রিয়া উ:ক ২০। প্রোফেজ ধাপে ক্রোমোজোমসমূহ কীভাবে বিভক্ত হয়? ক) 30০ কোণে খ) 120০ কোণে গ) লম্বালম্বিভাবে ঘ) আড়াআড়িভাবে উ:গ উচ্চতর দক্ষতা ও বহুপদী সমাপ্তিসূচক: ২১। নিচের তথ্যসমূহ লক্ষ্য কর: i) প্রাণীর স্নায়ুকোষে মাইটোসিস বিভাজন ঘটে ii) ক্রোমাটিড তন্তু সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে iii) সাইটোকাইনেসিস দশায় কোষপ্লেট গঠন সম্পন্ন হয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উ: খ ২২। DNA হলো— i) রাইবোনিউক্লিক এসিড ii) ক্রোমোজোমের প্রধান উপাদান iii) জিনের রাসায়নিক রূপ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উ:গ ইংরেজি দ্বিতীয়পত্র এস. এম. মুরাদ হোসেন সিনিয়র শিক্ষক, ইংরেজি বিভাগ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। Article SOME COMMON USES OF ‘THE’ 16. যে সকল noun দ্বারা পেশা বা বৃত্তি বোঝায়, তাদের আগে the বসে। (Before some nouns to indicate profession). He joined the Bar. He joined the Church. 17. Adjective দ্বারা যখন কোন বিশেষ শ্রেণি বোঝায়, তখন তার নামের আগে the বসে। Before an adjective to represent a whole class of persons. The rich (= rich men) are not always happy. The poor (= poor men) are not always dishonest. The virtuous (= virtuous people) are happy. এরূপ শ্রেনীবাচক Adjective এর পরে noun বসেনা এবং এর verb টি plural হয়। 18.কখনো কখনো Common Noun এর পূর্বে Possessive Adjective হিসেবে ‘the’ ব্যবহূত হয়। (‘The’ is used before a Common Noun as an alternative to Possessive Adjective. Such ‘the’ is called ‘Possessive the’). (a).The teacher pulled him by the (his), ear. (b).The baby pulled the car by the (its) tail. 19.Common Noun এবং Adjective যদি Abstract Noun এর মত ব্যবহূত হয় তাহলে the বসে। (Common Nouns and Adjectives used as Abstract Nouns are preceded by ‘the’). (a).The mother (motherhood) rose in her. (b).Check the beast (beastly passion) in him. (c).The fox (cunningness) arose in her. (d).Do not keep him in the dark (= darkness). 20. কোন কিছুর বিশেষ অংশ বোঝাতে Adjective এর আগে the বসে। If an Adjective is used to indicate a portion of an object, it is preceded by ‘the’: (a).The forester entered the thick (the thick part) of the forest. (b).I like yellow (the yellow portion) of an egg. 21. Proper Noun এর পরে কোন গুণবাচক শব্দ যুক্ত হলে সেই গুণবাচক শব্দটির আগে the বসে। (Epithets (qualifying words) used after Proper Nouns are preceded by ‘the’). Omar, the great, was a noble caliph. Alexander, the great, was a brave warrior. Akbar, the great-minded was the ruler of India. 22. Proper Noun এর আগে Adjective থাকলে উক্ত Adjective এর আগে the বসে। The great Akbar always tried for the betterment of his subjects. The great Omar was the second caliph of Islam. 23. পরিবারের পরিচয় জ্ঞাপক নাম হলে তার আগে the বসে। The British ruled this country 250 years ago. The Mughals ruled India 200 years ago. The Boses are familiar with Browns. 24. সংখ্যা প্রকাশক যে একটি ইউনিট অর্থে বসে তার পূর্বে the বসে। I bought lichis by the hundred. (hundreds হবেনা)। He sells eggs by the dozen. (dozens হবেনা)। 25. Singular designation (উপাধি / পদবি) এর আগে the বসে। (a).Mr. Chowdhury is the headmaster of our school. (b).He was the president of our country. (c).The Prime Minister of Bangladesh visited England last year. 26. Proper Noun যদি Adjective phrase বা Adjective clause দ্বারা বিশেষায়িত হয়, তাহলে উক্ত Proper Noun এর পূর্বে the বসে। I am the Masud Hasan who never stood second in the examination. 27. Adjective যুক্ত কতিপয় Proper Noun বা (Noun + of + Proper Noun) এর পূর্বে the বসে। We visited the National Museum last month. The fort of Lalbagh was built during the Mughal rule. 28. Material Noun এর আগে the বসেনা ; কিন্তু নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে সেক্ষেত্রে Material Noun এর পূর্বে the বসে। (a).The rice of Barisal is fine. (b).The gold of this ring is pure. (c).The water of this pond is clean. (d).The Mangoes of Rajshahi are very sweet. 29. Abstract Noun এর আগে the বসেনা ; কিন্তু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুর গুণ বোঝাতে Abstract Noun এর পূর্বে the বসে। (a).The kindness of Prophet Muhammad (Sm) is known to the world. (b).The greatness of Sultan Salahuddin is praiseworthy. SOME SPECIAL USES OF ‘THE’ As a general rule a proper noun should not have any article before it. But the following take ‘the’ before them as exceptions. names of rivers (নদী) The Padma, The Meghna, The Jamuna names of gulfs (উপসাগর) the Persian Gulf, The Bay of Bengal, names of seas (সাগর) the Black Sea, The Red Sea, The Arabian Sea names of oceans (মহাসাগর)া The Atlantic Ocean, The Indian Ocean, The Pacific Ocean names of mountain ranges (পর্বতমালা) the Himalayas, The Alps, The Bindha names of groups of islands (দ্বীপপুঞ্জ) the Andamans, The West Indies,