পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে মঙ্গলবার পাঁচবিবি উপজেলায় বোরো ধান ক্রয় উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না। পাঁচবিবি উপজেলা খাদ্য গুদামে উপজেলার আটাপাড়া গ্রামের কৃষক নূর আলম সিদ্দিকী মুকুলের এক হাজার কেজি বোরো ধান গ্রহণের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
