আগুন ঝরা তপ্ত ফাগুন মাসে
কৃষ্ণচূড়া লাল সবুজে হাসে
হাজার সুরে হাজার পাখি ডাকে
ডালে ডালে পাতার ফাঁকে ফাঁকে
শাল গজারি দেবদারু বন ঘেঁষে
ঝিলিক রাঙা সূর্য ওঠে হেসে।
রক্ত গোলাপ কাঁদে ফাগুন মাসে
রক্ত ঝরে মায়ের দীর্ঘশ্বাসে
লাখো শহীদ ভাইকে স্মরণ করে
বোনের চোখে শুধুই অশ্রু ঝরে
সেই সে কবে বাংলা মায়ের ছেলে
খুব সাহসে বুকের রক্ত ঢেলে
ভিজিয়েছিল পথের মলিন ধূলি
সেই কাহিনি কেমন করে ভুলি
ফাগুন মাসে কষ্ট বুকে বাজে
শহীদ মিনার লাল সুরুজে সাজে।
