আমের গাছে ডালে ডালে ফুটেছে বেশ বোল
তাই না দেখে শিশুর গালে পড়েছে এক টোল।
বোলের সুবাস লাগে নাকে শিশু টানে নাক
সুবাস নিয়ে ডাকে মাকে সাথে খুশির ঝাঁক।
মাতা এলে কোলে চড়ে দেখায় দূরে ওই
মায়ের মনে খুশি ঝরে বলে কী সে কই।
শিশু বলে আমের ফুলে বসছে দেখো কাক
তাড়াও মাগো তাড়াতাড়ি কাকটা চলে যাক।