ঋতুর ছড়া

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ১৯:৪০
গ্রীষ্মকালে আকাশ জুড়ে সূর্যতাপের খেলা, ঘাম ঝরিয়ে তৃষ্ণা পাইয়ে কাটে সারা বেলা। বর্ষা এলে তাপের মাঝে দেয় যে ঢেলে পানি, অথৈ জলে নদীর পাড়ে নৌকাতে গুণ টানি। শরত্ কালে নীল আকাশে ধবধবে মেঘ ভাসে, জেগে উঠা চরের মাঝে কাশফুলেরা হাসে। হেমন্তের ওই নতুন ধানে উত্সবে সব মাতে, কত শত রঙের পিঠা দেয় তুলে যে হাতে। শীতের শুরু খেজুর গাছে কলসি ঝুলে থাকে, ঘাসগুলোকে কুয়াশারা চাদর দিয়ে ঢাকে। বসন্তেরই কোকিল ডাকে কুহু কুহু সুরে, ঋতু রাজের আদেশ মতো সব ঋতুরা ঘুরে।