মাইক্রোসফটের সিলভার পার্টনারের স্বীকৃতি অর্জন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান বাইনারী লজিক। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত মাইক্রোসফট কর্পোরেট নাইটে এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ডিরেক্টর (ইপিজি) মোহাম্মদ আসিফ, পিএসই রোমেছা হোসেন, পিটিএ এএসএম রাশেদুজ্জামান, পিএএম (ওইএম) আরিফ হোসেন, এপিএম শারমিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সাংবাদিকসহ বাইনারী লজিকের সিইও মনসুর আহমেদ চৌধুরী। বাইনারী লজিকের সিওও মোহাম্মদ নওশের খানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে মাইক্রোসফটের বিভিন্ন লাইসেন্স সফটওয়ার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার টেকনোলজি অ্যাডভাইজার এএসএম রাশেদুজ্জামান। এরপর সার্টিফিকেট ও স্বীকৃতিপত্র প্রদান করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো ওইম টায়ার-১ রিসেলার হওয়ার গৌরব অর্জন করে বাইনারী লজিক। পরে অ্যান্টি-পাইরেসি সম্পর্কে উপস্থাপনা দেন মাইক্রোসফট বাংলাদেশের অ্যান্টি-পাইরেসি ম্যানেজার শারমিন চৌধুরী।
