যমুনা ফিউচার পার্কের সাপ্তাহিক ছুটির দিন বুধবার হলেও বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪ উপলক্ষে আজ খোলা থাকবে মার্কেট এবং খোলা থাকবে মেলা। কম্পিউটার ও মোবাইল নিয়ে আয়োজিত এই মেলায় কম্পিউটার ও মোবাইলসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের সর্বশেষ সংস্করণের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে। বিশেষ মূল্যছাড় আর বিভিন্ন পণ্যের সাথে উপহারও পাওয়া যাচ্ছে মেলায়। সাথে বাড়তি বৈচিত্র্যময় নানা আয়োজন মুগ্ধ করছে দর্শনার্থীদের। ইভেন্ট কর্নারে সেলিব্রেটি শোতে আনাগোনা রয়েছে নানাবয়সী মানুষের। ইতোমধ্যেই ৬ দিন অতিবাহিত হওয়া এই মেলায় তরুণদের উপস্থিতি লক্ষণীয়। তাদের আগ্রহও বেশি স্মার্টফোন, ট্যাবলেট পিসি আর ল্যাপটপে। তাছাড়া গেমিং জোন আর এডুকেশন জোনেও রয়েছে দর্শনার্থীদের আগ্রহ। প্রদর্শনীর আরেক আকর্ষণ হিসেবে রয়েছে র্যাফল ড্র। আর মেলার ওয়েবসাইট থেকে অনলাইনে কেনার সুযোগও রয়েছে। আগামী ৮ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা।
