ভোলায় কিশোর-কিশোরীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৬

ভোলা প্রতিনিধি

কিশোর-কিশোরীদের জীবনমান বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে ভোলায় তিন দিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষই সম্পন্ন হয়েছে।

ইউনিসেফ এর সহায়তায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ২৫ জন কিশোর-কিশোরী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে থাকে। ভোলার হীড বাংলাদেশ টেনিং সেন্টারে মঙ্গলবার এই প্রশিক্ষণ কোর্স শেষ হয়। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্ত মোঃ ইকবাল হোসেন।