কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সোহেল নামে এক হাজতির মৃত্যু হয়েছে। হূদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার তিনি মারা যান। হাজতি সোহেল জেলার আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।
কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাজতি সোহেল (২৪) হূদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারাগারের জেলার নাশির আহমেদ জানান, অসুস্থ হওয়ার পর তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় গ্রেফতার হয়ে গত বছরের ২৫ অক্টোবর তিনি কারাগারে আসেন।
