ফকিরহাটে স্থগিত কেন্দ্রের ভোট ১০ মার্চ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:০৭
বাগেরহাটের ফরিকহাট উপজেলা পরিষদ নির্বাচনে একটি স্থগিত কেন্দ্রের ভোট আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকালে সাতশিকা ভোট কেন্দ্রে একটি বিছিন্ন ঘটনায় ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকতা মো. আব্দুস সাত্তার ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।