কুমিল্লা প্রতিনিধি
কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মশলা বীজ উত্পাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস মঙ্গলবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইটাল্লা পাঁচথুবি এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মো. আলী আহম্মদ।
