অ্যান্ড্রয়েডে দ্রুতগতি

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২১:৫৯
অ্যান্ড্রয়েড এখন ছড়িয়ে পড়েছে মানুষের হাতে হাতে। তবে অনেকেই কিছুদিন ব্যবহারের পরেই ধীরগতির জন্য বিরক্ত হয়ে পড়েন। তবে কিছু বিষয়ের দিকে লক্ষ রাখলে ধীরগতি থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। এই কাজের মধ্যে প্রথমেই যেটি করতে হবে, সেটি হলো অ্যাপস ক্যাশ পরিচ্ছন্ন রাখা। কারণ অ্যাপ্লিকেশনের এই ক্যাশ অনেকটা গতি নিয়ে নিতে পারে। আর অ্যান্ড্রয়েডে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন থাকায় অনেকেই জেনে না জেনে প্রচুর অ্যাপ্লিকেশন ইন্সটল করে থাকেন। অব্যবহূত বাড়তি সব অ্যাপস অ্যান্ড্রয়েড সিস্টেম মেমোরির অনেকটাই দখল করে রাখে, যা ফোনের গতিতে প্রভাব ফেলে। কাজেই অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোকে যত দ্রুতসম্ভব নিস্ক্রিয় বা আন-ইন্সটল করে দিন।