পানিরোধী প্রযুক্তি পণ্যের ধারণা নতুন নয়। সেই ধারণার বাস্তবায়নেই এবারে প্রযুক্তি প্রতিষ্ঠান ফিনিস তৈরি করেছে পানিরোধী এমপিথ্রি প্লেয়ার, যার নাম নেপচুন। পানির নিচে ১০ ফুট পর্যন্ত গভীরতায় কাজ করতে পারে এটি। তবে এই প্লেয়ারের আরেকটি আকর্ষণীয় ফিচার হলো এর সাথের হেডফোনটি। প্রচলিত হেডফোনগুলোর তুলনায় একেবারেই বৈচিত্র্যময় ডিজাইনে সমৃদ্ধ। তাছাড়া পানির নিচেও এমপিথ্রি প্লেয়ারটি অসাধারণ মানের সাউন্ড উপহার দিতে সক্ষম। ৪ গিগাবাইট স্টোরেজ এবং হাই-কনট্রাস্ট ওএলইডি ডিসপ্লেসহ এই এমপিথ্রি প্লেয়ারের দাম রাখা হয়েছে ১৬০ ডলার।
