সুন্দরগঞ্জে গাছতলায় পাঠদান

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১১
উপজেলার কঞ্চিবাড়ি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গাছতলায় পাঠদান দিচ্ছে শিক্ষক-শিক্ষিকাগণ। ১৯৪৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর ’৭৩ সালে জাতীয়করণ হলে ’৯৫ সালে বিদ্যালয়টির ভবন নির্মিত হয়। ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা প্রশাসন নতুন ভবনের ব্যবস্থা না করেই জরাজীর্ণ ভবনটি গত ২৮ সেপ্টেম্বর নিলামে বিক্রি করে দেয়। ঠিকাদারী প্রতিষ্ঠান তা পাওয়া মাত্রই ভবনটি ভেঙ্গে নিয়ে যায়। গত ৭ মাস ধরে শিক্ষার্থীরা গাছতলার নিচে পাঠদান নিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন সরকার জানান , ২’শ ২৬ জন শিক্ষার্থী নিয়ে বিপাকে রয়েছি। উপজেলা শিক্ষা অফিসে বার বার যোগাযোগ করেও কোন কাজ হচ্ছে না। উপজেলা প্রকৌশলী শামছুল আরেফীন বলেন, বিদ্যালয় ভবনটি নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে।