গত সোমবার লাকসাম সদর হাসপাতালে ছেলের দায়ের কোপে আহত এক বৃদ্ধা মা’কে সোমবার ভর্তি করা হয়েছে। আমেনা খাতুন (৭৫) নামে ওই মা’কে দা দিয়ে কুপিয়েছে তারই বড় ছেলে আবুল কাশেম (৫০) ও তার স্ত্রী মোবাশ্বেরা বেগম (৪০)। লাকসাম সদরের অদূরে মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের সাতেশ্বর চৌধুরী বাড়িতে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভরন-পোষণসহ পরিবারের অন্য সদস্যদের দেখভাল না করায় আবুল কাশেমকে গালমন্দ করায় এ ঘটনা ঘটেছে।
