পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ ড. আক্তার হামিদ খানের ১০০তম জন্মবার্ষিকী আগামী ১৫ জুলাই ২০১৪ইং উদযাপনের জন্য ঢাকায় একটি সেমিনারসহ কুমিল্লার সকল সমবায়ী, ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী, ছাত্রছাত্রী ও ড. খানের শুভাকাঙ্ক্ষীদের একটি সভা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রাক্তন সচিব হাসানাত আব্দুল হাই, প্রাক্তন সচিব মার্গুব মোর্শেদ, বার্ডের প্রাক্তন মহাপরিচালক আব্দুল কুদ্দুস এবং খায়রুল কবির, কুমিল্লার নাজমুল হাসান পাখী, ইউনিসেফের (অবঃ) শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মহিবুর রহমান, কুমিল্লার প্রবীণ সমবায় কর্মী ও এ.সি.এফ-এর প্রাক্তন পরিচালক আব্দুল রহিম, এল.জি.ই.ডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, হামদর্দ-এর কাজী মনসুর-উল-হক ও স্থানীয় সরকারের উপর বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ প্রমুখের সাথে সংশ্লিষ্টদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি
