বাড়ির জন্য পথে পথে পঙ্গু মুক্তিযোদ্ধা

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১২
একটি বসতবাড়ির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জের পুটিমারা ইউনিয়নের আন্দোল গ্রামের পঙ্গু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। এফএফ ৪০৮৭ নম্বরধারী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বলেন, দীর্ঘদিন থেকে সরকারিভাবে একটি বসতবাড়ি নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন ফল পাচ্ছেন না। ২০১১ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একই দাবিতে একটি আবেদন করলেও আজ পর্যন্ত সেই আবেদনের কোন প্রতিউত্তর পাননি তিনি। তিনি দাবি করেন দিনাজপুর দক্ষিণ-পূর্বাশের ফুলবাড়ি, পার্বতীপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও হাকিমপুর এই ছয় উপজেলায় তার মত পঙ্গুত্ববরণকারি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নেই।