সরাইলে তের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ১৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুর রহমান (কাপ পিরিচ) ৩৯ হাজার ১৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জামানত হারিয়েছেন নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী বিলকিস বেগম ( প্রাপ্ত ভোট ৪৭৮), মোঃ এস এ এম আল-আমীন আরেফিন, মোঃ তাজুল ইসলাম ভূঞা, উপজেলা জামায়াতের আমীর মোঃ কুতুবউদ্দিন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জয়নালউদ্দিন, মোঃ মুখলেছুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে আবু সুফিয়ান সিদ্দিকী, জহিরউদ্দিন আহমেদ, মোঃ ইসহাক, মোঃ জয়নাল আবেদীন রাজু, আওয়ামী লীগের প্রার্থী মোঃ শাহজাহান মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ নির্দলীয় প্রার্থী শিরিনা আকতার।