ভোট পুন:গণনার দাবিতে মহম্মদপুরে সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৫
ব্যালট পেপারে প্রতীক অস্পষ্টতার কারণে ফল বিপর্যয় ঘটায় ভোট পুন:গণনার দাবিতে মাগুরার মহম্মদপুরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী সৈয়দ আলী করিম। মঙ্গলবার দুপুরে মহম্মদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। উপজেলা বিএনপির বিদ্রোহী গ্রুপের সভাপতি, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থবার অংশগ্রহণকারি প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দ আলী করিম সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলণে তিনি বলেন, নির্বাচনে আমার প্রতীক ছিলো হেলিকপ্টার। নির্বাচনে ব্যবহূত ব্যালট পেপারে আমার প্রাপ্ত হেলিকপ্টার প্রতীক অস্বাভাবিক অস্পষ্ট ছিলো। দোয়াত কলম, কাপ পিরিচ, ঘোড়া ও হেলিকপ্টার প্রতীকে ভোট গ্রহণ করা হয়। কিন্তু প্রার্থী না থাকলেও চিংড়ি মাছ, উড়োজাহাজ, টুপি ও সাদা প্রতীক হেলিকপ্টারের সাদৃশ হওয়ায় সাধারণ ভোটাররা বিভ্রান্তিতে পড়েন। তারা হেলিকপ্টার মনে করে প্রার্থীহীন অন্য প্রতীকেও ভোট প্রদান করেন।