নাগেশ্বরীতে সাত যুবলীগ নেতা বহিষ্কার

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৫
নাগেশ্বরীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী যুবলীগের ৭ নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি একরামুল হক দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মঞ্জু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল হোসেন টিপু, সন্তোষপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আমির হোসেন, কেদার ইউনিয়ন সভাপতি আমির হোসেন, নুনখাওয়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম ও হাসনাবাদ ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম। মঙ্গলবার প্রেসক্লাবে মতবিনিময়কালে উপজেলা যুবলীগের সভাপতি রওশন আলম এ তথ্য জানান।