সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৬
লালমনিরহাটে মিডিয়া এ্যাডভোকেসী সভা লালমনিরহাট প্রতিনিধি \ সোমবার লালমনিরহাট এলজিইডি মিলনায়তনে এন্টি টোব্যাকো মিডিয়া এ্যালায়েন্স ও মানবাধিকার সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এর যৌথ আয়োজনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান: তামাক নিয়ন্ত্রণ আইনের লংঘন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ রানা। এতে প্রেসক্লাবের ৩০ জন প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। পঞ্চগড়ে দরিদ্র রোগীদের চক্ষু সেবা প্রদান পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে গত সোমবার। ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এ সময় বিকাশ বাংলাদেশ এর ফিন্যান্স ডিরেক্টর মজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পে এক হাজার চক্ষু রোগীকে প্রাথমিক চিকিত্সা ও ৭০ জন রোগীকে কৃত্তিম ল্যান্স প্রতিস্থাপনের জন্য বাছাই করা হয়। মৌলভীবাজার পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪ গত ৩ মার্চ মৌলভীবাজার জেলা পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সাখাওয়াত হোসেন। পুলিশ সুপার তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ, খায়রুল আলম,সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন প্রমুখ। মুরাদনগরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর হাজী আব্দুস সালাম শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে গত সোমবার পুরস্কার বিতরণ করা হয়। সমাজ সেবক হাসানুর রহমান মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক সরকার। একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ নজরুল মাহমুদের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, ব্যবসায়ী জাকির হোসেন খোকা, সফিকুল ইসলাম, নসু মিয়া, আবু মুছা, অভিভাবক আবুল হাসান, সুমন মিয়া ও আব্দুর রহিম প্রমুখ। চাঁদপুরে সশস্ত্র বাহিনীর ডিসপেনসারি উদ্বোধন চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুর জেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের চিকিত্সা সেবা নিশ্চিত করতে শহরের বিপনীবাগ এলাকায় জেলা সশস্ত্র বাহিনী মেডিক্যাল ডিসপেনসারি গত সোমবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। এ সভা সঞ্চালনায় ছিলেন কুমিল্লা ডিএএসবি সচিব মেজর পারভেজ হোসেন। এতে বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ এ.এস.এম. আঃ ছাত্তার মিয়া, কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম মাহফুজল ইসলাম, কুমিল্লা সিনিয়র অফিসার লুত্ফুর রহমান ও ডাঃ তাহফীম আহমেদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল ইসলাম। আদমদীঘিতে উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা আদমদীঘি (বগুড়া ) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে গত সোমবার সন্ধ্যায় উপজেলার বিহিগ্রাম বাজার এলাকায় এক সংবর্ধনা দেয়া হয়। চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, আতোয়ার হোসেন, গোলাম মোস্তফা, ইউনুছ আলী, মোহসিন আলী টুকু, ফজলার রহমান, হিটলু, আমিনুল ইসলাম, আব্দুল জব্বার, আমিনুর প্রমুখ। মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার মোহনগঞ্জ পেরীরচর মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে গত সোমবার ১৭ মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি বিতরণ করা হয়েছে। রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউএনও মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালবিকা ভৌমিক। নাসিরনগরে কৃষি প্রযুক্তি শীর্ষক কর্মশালা নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা \ দশটি কৃষি অঞ্চলে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম নিবিড়করণ প্রকল্পের আওতায় কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ‘পরিবর্তিত জলবায়ুতে অভিযোজিত কৃষি প্রযুক্তি’ শীর্ষক ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার সমাপ্ত হয়েছে। রবিবার কোর্সের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছির উদ্দিন। আই এ আই এস প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ অঞ্জন কুমার বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শস্য উত্পাদন বিশেষজ্ঞ কৃষিবিদ মোঃ কবির হোসেন, বাংলাদেশ বেতারের কুমিল্লার আঞ্চলিক পরিচালক মোঃ আসাদউল্লাহ,উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদ,উক্ত প্রকল্পের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ ডঃ আবদুল মাজেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন । ব্রাহ্মণবাড়িয়ায় তাবলীগ জামায়াতের উপর হামলার প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ একটি মহল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরের চরইসলামপুর গ্রামে তাবলীগ জামায়াতের লোকজনের উপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনায় শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গতকাল মঙ্গলবার সকালে তৌহিদি জনতা ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্ত মঞ্চে এসে সমাবেশে করে। সমাবেশে বক্তারা প্রশাসনের নিকট হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের সংবর্ধনা সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা যাদুরহাট সোটাপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। গত সোমবার নীলফামারী শহরের প্রবেশদ্বার শহীদ ক্যাপ্টেন এমএ বাশার তোরণ চত্বরে আয়োজিত সংবর্ধনা জেলাবাসীর পক্ষে চ্যাম্পিয়ন দলকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৌলত জাহান ছবি, ইউএনও মো. সাবেত আলী ও নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বক্তব্য রাখেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সারা দেশে শ্রেষ্ঠ মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩-এর জন্য দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মুন্সীগঞ্জে এটিই প্রথম। আগামী ৯ মার্চ ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করবেন। উল্লেখ্য, ইতিপূর্বে ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবেও তিনি পুরস্কৃত হন। জানা যায়, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীর সফটওয়্যার তৈরি করে অনবরত মনিটরিং, আলোকিত সভা, শিক্ষা সংক্রান্ত প্রবন্ধ প্রকাশ, শিক্ষা সমাবেশসহ শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়। মঠবাড়িয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মঠবাড়িয়া উপজেলার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এম আঃ হাইকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। জানা গেছে, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ হাই-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গত ২২ ফেব্রুয়ারি বিশেষ সভা ডেকে তাকে সাময়িক বরখাস্ত করে। এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইমরান কবীর প্রধান শিক্ষককে বরখাস্তের কথা স্বীকার করেন। নওগাঁয় সিপিবি বাসদের বিক্ষোভ নওগাঁ প্রতিনিধি \ আবারো ১০ থেকে ১৫ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গত সোমবার জেলা সিপিবি’র সভাপতি প্রদ্যুত্ ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. মহসীন রেজা, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, যুব ইউনিয়ন নেতা মোমিনুল ইসলাম স্বপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা জয়ন্ত বর্মন প্রমুখ। গাজীপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় গাজীপুর প্রতিনিধি \ গাজীপুর জেলা পুলিশের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল বাতেন পিপিএম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, মিজানুর রহমান, মোঃ গোলাম আজাদ খান, সহকারি পুলিশ সুপার আক্তারুজ্জামান, ইন্সপেক্টর আবুল খায়ের প্রমুখ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক মোড়ল, শাহজাহান মিয়া। হরিপুর স. প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুমিল্লা প্রতিনিধি \ গত সোমবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায়, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) অতিরিক্ত মহাপরিচালক মো. মীর কাশেম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক সেলিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার লিপিকা রানী পোদ্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, বিদায়ী শিক্ষক সিদ্দিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য নবী উল্লাহ কাইয়ুম। রাজাপুরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। গত সোমবার জাতীয় মানবাধিকার ইউনিটি উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, জাকারিয়া সুমন, এনামুল হক, হুমায়ুন কবির প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা শাখা সভাপতি শাহাদাত্ হোসেন কাজল। গৌরনদীর কটকস্থল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন মোল্ল¬া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার রাশিদা খাতুন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহম্মেদ হারুন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি টিএম আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন। কুমিল্লার বেপজা পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা ইপিজেডের পরিচালনায় বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে গত সোমবার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে ক্রীড়ায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) মো. আবদুস সোবহান। বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেডের ব্যবস্থাপক (হিসাব) খন্দকার তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পু.র) শাহজাহান সিরাজ, উপ-ব্যবস্থাপক (শি.স) হাসানুজ্জামান, কাউন্সিলর শহিদুল ইসলাম মজুমদার।