বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (বিসিএমওএ)- এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবুল কাসেম প্রধানীয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আনিসুজ্জামান। ১ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর কমিটির নির্বাচিত সদস্যদের শপথ হয়। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির বাকি নির্বাচিতরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মো. জোবায়ের আলী, সহ-সভাপতি একেএম বদরুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. ইউনোছ আলী, প্রফেশনাল সম্পাদক মু. শরীফুল ইসলাম. অর্থ সম্পাদক মো. ফাইজউদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাজিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ হানিফ এবং পরিষদ সদস্য মাসুদুর রহমান হাওলাদার, সৈয়দ মোহাম্মদ হোসেন, মো. ওবায়দুর রাকিব। -প্রেস বিজ্ঞপ্তি।
