অধ্যাপক আলী আনোয়ারের ইন্তেকাল

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট লেখক আলী আনোয়ার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শিক্ষাবিদ অধ্যাপক আলী আনোয়ারের মরদেহ আগামী শুক্রবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার। ১৯৩৫ সালে আলী আনোয়ার জন্ম গ্রহণ করেন। তিনি বিপুল সংখ্যক মননশীল গ্রন্থ রচনা করেছেন। প্রবন্ধ সাহিত্যের জন্য তাঁকে ২০০৬ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।