মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রতি মৌলভীবাজার জেলা পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ, খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন পিপিএম,আশরাফুল ইসলাম, সিরাজুল হুদাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
