ঢাকা সাফের কংগ্রেস আজ

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:৩৫
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সভা আজ ঢাকায় অনুষ্ঠিত হবে। একই সাথে সাফের নির্বাচনও হয়ে যাবে। যদিও নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ সময় গেছে ১৮ ফেব্রুয়ারি। সাফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে বাফুফে থেকে জানানো হয়েছিল। সেই হিসাবে সালাহউদ্দিনই সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত হয়ে যাচ্ছেন একথা বলা যায়। এছাড়াও সহ-সভাপতি পদের জন্য আজ নির্বাচন হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সাফের কংগ্রেসে যোগ দেয়ার জন্য গতকাল থেকেই আট দেশের প্রতিনিধিরা ঢাকায় জমায়েত হতে শূরু করেছেন। নেপালের ফুটবল সভাপতি বাংলাদেশের লিগে খেলা যাওয়া গনেশ থাপা এসেছেন। সাফ ক্লাব কাপ ফুটবলের ব্যাপারে আজকের কংগ্রেসে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। রূপসী বাংলা হোটেলে বিকাল ৩টায় কংগ্রেস শুরু হবে।