পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর জোট নয় : রাহুল

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২২:৫৩
তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর দুর্বল করতে চান না রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের রাহুল সোজাসুজি এমন নির্দেশ পৌঁছে দিয়েছেন। তিনি সবাইকে বলেছেন যে তৃণমূলের সঙ্গে আর জোট করার আলোজনা করা যাবে না। জোট করার জন্য তৃণমূলের তরফে পরোক্ষেভাবে একাধিকবার বার্তা পাঠানো হয়েছে। তবুও তিনি জোট করতে রাজি নন। রাহুল গান্ধী জানিয়েছেন, অতীত অভিজ্ঞতা হল, জোট হলে অন্যরা লাভবান হয়েছে। কংগ্রেস দুর্বল হয়েছে। এই উদাহরণ পশ্চিমবঙ্গ এবং তামিল নাড়ু উভয় রাজ্যে দেখা গেছে। একারণে আসন্ন লোকসভা নির্বাচনে একা লড়বে বলে জানিয়েছে রাহুল। এ ব্যাপারে সোমবার রাজ্য নেতাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাহুল। অপরদিকে প্রবীণ নেতাদের ভোটে লড়তে হবে এমন পরামর্শও দিয়েছেন তিনি।