রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা স্থগিত ঘোষণা

আপডেট : ০৪ মার্চ ২০১৪, ২৩:১০
মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের কারণে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত করেছে। এদিকে ইউক্রেন সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি মঙ্গলবার কিয়েভ সফরের প্রস্তুতি নিচ্ছেন। পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইউক্রেনের সামপ্রতিক পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সামরিক বাহিনীর মধ্যকার সকল সহযোগিতা স্থগিত করেছি।’ খবর এএফপির। কারবি বলেন, এই স্থগিতের মধ্যে রয়েছে সামরিক মহড়া, দ্বিপক্ষীয় বৈঠক, বন্দর পরিদর্শন ও পরিকল্পনা সম্মেলন। কারবি বলেন, স্বচ্ছতা বৃদ্ধি বোঝা-পড়া গড়ে তোলা ও সামরিক ভুলবোঝাবুঝির ঝুঁকি কমাতে বিগত কয়েক বছরে সহযোগিতা স্থগিত করার এই ব্যবস্থা গড়ে উঠেছে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে বেরিয়ে আসা প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে বল প্রয়োগের হুমকি দেয়ায় ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই বলেছে, তারা রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের সামরিক বাহিনীকে আত্মসমর্থন না হয় সর্বাত্মক হামলার ঝুঁকি গ্রহণের আলটিমেটাম দেয়ার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ক্রিমিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনিয়ভ ক্রিমিয়ার রাজধানী সিমফারোপোলে এএফপিকে এই রূপ হুমকির কথা জানান। তবে ক্রিমিয়া-ভিত্তিক রাশিয়ার কৃষ্ণসাগর বহরের একজন মুখপাত্র বার্তা সংস্থা ইন্টারফ্যােক বলেন, ক্রিমিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ‘একেবারে বাজে’।