স্ত্রী রাগতস্বরে বলছে স্বামীকে :তুমি একটা মানুষ বটে! মা বেড়াতে এসেছেন, অথচ তুমি একবারও বাইরে নিয়ে গেলে না।
স্বামী :বাইরে নিয়ে গেলেই বা কী হতো? তাকে কোথাও ছেড়ে এলেও তো আবার এ বাড়িতেই ফিরে আসবে!
সঞ্জু :দোস্ত, আমি তো ছুটি কাটাতে কক্সবাজার যাচ্ছি। আমাকে একটা ভালো বই দিতে পারিস? জমজমাট উত্তেজনাপূর্ণ, রহস্যময় কোনো বই, যেন বইটা পড়ে আমার ছুটিটা ভালো কাটে।
বিল্টু :এই বইটা নিয়ে যা। খুবই রোমাঞ্চকর আর রহস্যময়। মজাটা হলো, নায়কের বাবাকে কে খুন করল, সেটা তুই আগে কিছুতেই বুঝতে পারবি না। একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে জানবি, খুনটা আসলে বাগানের মালি করেছে!
রেস্টুরেন্টে বসে একজন খদ্দের বলছেন ওয়েটারকে, ‘এটা আমাকে কী খেতে দিয়েছ?’
ওয়েটার :কেন স্যার? এটা স্যুপ।
খদ্দের :আমি দুই দিন আগে এটা কী ছিল, জানতে চাইনি। আমি জানতে চাইছি, এখন এটা কী?
সর্দার :জানিস, সেদিন দেখি আমার স্ত্রী পাশের বাড়ির মেয়েটার সঙ্গে সিনেমা হলের দিকে যাচ্ছে!
বন্ধু :বলিস কী? তুই পিছু নিলি না?
সর্দার :না।
বন্ধু :কেন?
সর্দার :কারণ হলে যে সিনেমাটা চলছিল ওটা আমি আগেও দেখেছি।
