অভ্যাসের যে শিকল তা এতটাই অদৃশ্য যে আমরা প্রায়শই উপলব্ধি করতে পারি না। আর যখন তা উপলব্ধি করতে পারি তখন সেটা আর ভাঙবার মতো অবস্থায় থাকে না। - স্যামুয়েল জনসন
অভ্যাস হলো এমন কিছু কাজের সমষ্টি যেগুলো তুমি কোনো ধরনের চিন্তা ছাড়াই করতে পার। আর এ কারণেই আমাদের এতো বেশি সংখ্যক অভ্যাস বা বদভ্যাস থাকে। - ফ্রাঙ্ক এ ক্লার্ক
অনুপ্রেরণা হলো এমন একটি বিষয় যা তোমাকে কোনো কিছু শুরু করতে সহায়তা করে। আর সেই কাজটা যা চালিয়ে নেয় তাহলো অভ্যাস। - জিম রন
যেকোনো বদভ্যাস কাল পরিত্যাগ করার চাইতে আজ পরিত্যাগ করা সহজ। - প্রবাদ
বদভ্যাসকে যদি প্রথমেই প্রতিরোধ করা না হয় তাহলে তা শীঘ্রই অবশ্য প্রয়োজনীয় একটি বিষয়ে পরিণত হয়। - সেন্ট অগাস্টিন
