লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে বিজিবি পতাকা বৈঠক আহ্বান করলেও বিএসএফ কোনো সাড়া দেয়নি। সীমান্ত সূত্র ও আটক বাংলাদেশির পারিবার জানিয়েছে, বুধবার ভোরে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি সীমান্তে ভারতীয় গরু ব্যবসায়ীদের দেয়া গরু পারাপার করার সময় পাটগ্রামের উজির আলীর ছেলে আমিনুর রহমানকে (৪০) বিএসএফ আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
