যোগ্যতা অর্জনের প্রফেশনাল কোর্স

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:২৮
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)তে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে এক বছর মেয়াদি বিভিন্ন প্রফেশনাল কোর্সে মার্চ ’১৪ সেশনে ৪৫তম ব্যাচে সীমিত আসনে ভর্তি চলছে। এই কোর্সগুলোর মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ওয়েব অ্যান্ড ই-কমার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজ্যুয়াল এফ/এক্স। প্রতিবছর ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর) এবং ৩টি শিফটে (সকাল/ বিকাল/সান্ধ্যকালীন) এই ডিপ্লোমা প্রোগ্রামসমূহে ভর্তি নেওয়া হয়। সময়ের সাথে সাথে দেশ যতই এগিয়ে যাচ্ছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ততই আইটি নির্ভর হয়ে পড়ছে। যার ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার গড়তে তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন বিশেষায়িত শাখা যেমন—হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সিসিএনপি, উইন্ডোজ সার্ভার এইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা, ওয়ার্ডপ্রেস, আউটসোর্সিং প্রভৃতি সেক্টরের প্রতিটিই ক্যারিয়ার গড়ার জন্য সিঁড়ি হয়ে উঠতে পারে। কিন্তু এই খাতে সফল পেশাজীবী হতে গেলে প্রয়োজন বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। কিন্তু আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এ ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র প্রয়াস হতে পারে এই অন্তরায় অতিক্রমের একটি হাতিয়ার। ডিআইআইটি পরিচালিত কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলির অন্য একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েল লাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১ থেকে ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ। এর মাধ্যমে একজন শিক্ষার্থী সব কাজ হাতে-কলমে শেখার সুযোগ পেয়ে থাকে। এ ছাড়াও রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রাপ্তির নিশ্চয়তা। এখানে শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিআইআইটি কর্তৃক যৌথ সনদ লাভ করে থাকে। ০১৭১৩৪৯৩২৬৭, ৯১৩৪৬৯৫ নম্বরে ফোন করে ডিআইআইটি পরিচালিত এসব কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। ডিআইআইটিতে কর্মজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। সমৃদ্ধ পাঠাগার ও উন্নত কম্পিউটার ল্যাব এখানে পড়ালেখার পরিবেশ সুনিশ্চিত করে। এ ছাড়া এখানকার প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যেকোনো বয়সের যে কেউ কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। আগ্রহী প্রার্থীরা ইনস্টিটিউটের নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবে। যোগাযোগ :৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫।