চাকরির খবর

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:২৮
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চাকরির শিরোনাম :সহকারী প্রকৌশলী (সিভিল) পদের সংখ্যা :২টি শিক্ষাগত যোগ্যতা :বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল)। ড্রইং-ডিজাইন, এস্টিমেটিং, সুপারভিশনসহ নির্মাণ কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ আবেদনের যোগ্য হবে বিবেচিত। উত্স :New Age ২৬ ফেব্রুয়ারি ২০১৪ আবেদনের নিয়ম :প্রার্থীদেরকে খামের উপরে পদের নাম এবং দরখাস্তকারীর নিজ জেলার নামসহ পূর্ণ ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৩/৩/২০১৪ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রকল্প পরিচালক, বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প (২য় পর্যায়), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ৯২-৯৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২ বরাবরে পৌঁছাবে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ১ম শ্রেনীর গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। স্ব-স্ব এলাকার ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান হলেতার পিতা-মাতার অনুকূলে ইস্যুকৃত বৈধ মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত ফটোকপি। আবেদনের শেষ তারিখ :২৩ মার্চ ২০১৪। প্রতিষ্ঠানের ঠিকানা :দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, ৯২-৯৩ মহাখালী বা/এ, ঢাকা-১২১২। এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট চাকরির শিরোনাম :মার্কেটিং ম্যানেজার পদের সংখ্যা :১ কর্মস্থল :ঢাকা। যোগ্যতা :এম.বি.এ মার্কেটিং ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা :কঠোর পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রার্থী অবশ্যই অধূমপায়ী এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। সুপ্রতিষ্ঠিত কোনো কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার পদে কম পক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। বেতনসীমা :আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগসুবিধা। উত্স :দৈনিক ইত্তেফাক, ৫ মার্চ ২০১৪। আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদের দরখাস্ত, ফোন নম্বরসহ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ফটো, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রসহ আবেদন প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ :২০ মার্চ ২০১৪। প্রতিষ্ঠানের ঠিকানা :এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট ২২/১৫, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। জেলা প্রশাসক কার্যালয় চাকরির শিরোনাম :সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা :৩ কর্মস্থল :মৌলভীবাজার শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলী :প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের নিয়ম :আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যায়িত কপি লাগবে। প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষা ফি বাবদ হিসাব কোড ১-০৭৪২-০০০০-২০৩১ খাতে ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদন পত্রের সঙ্গে নিজের নাম ঠিকানা লিখিত ৬টাকার ডাকটিকিট লাগানো একটি ফিরতি খাম সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। উত্স :৫ মার্চ ২০১৪, দৈনিক ইত্তেফাক। আবেদনের শেষ তারিখ :৩১ মার্চ ২০১৪ প্রতিষ্ঠানের ঠিকানা :জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার।