ঢাকা বিশ্ববিদ্যালয়
চাকরির শিরোনাম :সহকারী অধ্যাপক
(আরবী বিভাগ)
পদের সংখ্যা :১ জন।
বেতনসীমা :২৫,৭৫০-১০০০x৮-৩৩,৭৫০/-
শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীদের অবশ্যই আরবী বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী হতে হবে। তাদের পিএইচডি কিংবা সমমানের ডিগ্রি থাকা বাঞ্চনীয়। বিশ্ববিদ্যালয় অথবা কোনো উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানের তাদের কমপক্ষে ৭ (সাত) বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃতমানের গবেষণা পত্রিকায় প্রার্থীদের প্রকাশিত মৌলিক প্রবন্ধ থাকতে হবে।
উত্স :দৈনিক জনকণ্ঠ, ১১ ফেব্রুয়ারি, ২০১৪।
আবেদনের নিয়ম:রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ১ হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ (এগার) কপি দরখাস্ত রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ :২০ মার্চ, ২০১৪।
ঠিকানা :ঢাকা বিশ্ববিদ্যালয়, রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
