পৃথক ঘটনায় ৫ জন নিহত

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:৪০
গত দু’দিনে দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৫ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা বাউফলে যুবকের লাশ উদ্ধার বুধবার পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা লঞ্চঘাট সংলগ্ন ডুবোচর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, এলাকাবাসী বুধবার ভোরে ওই ডুবোচরে লাশটি দেখে বাউফল থানা পুলিশকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়। ফতুল্লায় নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মঙ্গলবার দুপুরে মিনা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে; যিনি গত ১৪দিন ধরে নিখোঁজ ছিলেন। বাড়ির পাশের একটি ডোবা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী ও প্রথম স্ত্রীর পরিবারের লোকজন মিলে দ্বিতীয় স্ত্রী মিনা বেগমকে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে। পঞ্চগড়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার নিখোঁজের ছয়দিন পর পঞ্চগড়ের বোদা উপজেলার মানিকপীর বেংহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নূর নবী (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বোদা উপজেলার মানিকপীর গ্রামের পাম নদীর পাশে শিশুটির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। ছয় দিন বাসা থেকে শিশুটি নিখোঁজ ছিলো। নূরনবী মানিকপীর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। ঘিওরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার গত মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে রুবেল হোসেন (১৮) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রুবেল পেশায় রাজমিস্ত্রীর সহযোগী। বান্দরবানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বান্দরবানে মোহাম্মদ পারভেজ নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সাতকানিয়া উপজেলার পুরানগড় গ্রামের ব্যবসায়ী আহমদ নবীর ছেলে। গতকাল বুধবার সকালে জেলা সদরের মেঘলা পর্যটন মোটেলের পার্শ্ববর্তী তালুকদার পাড়ার ভাড়া বাসার সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত যুবক বান্দরবানের সোয়েটার গার্মেন্টস লুম্বিনি লি. এ শ্রমিক হিসেবে কাজ করতেন।