মোহনগঞ্জে লড়াই হবে ত্রিমুখী

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:৪৩
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদের তৃতীয় দফায় নির্বাচন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে ছুটে বেড়াচ্ছেন এবং ভোট ও দোয়া চাচ্ছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট লতিফুর রহমান রতন এবং উপজেলা বিএনপি’র সভাপতি আখম শফিকুল হক। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি ইজাজুল হক রয়েল, বিএনপি’র উপজেলা সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জাকিয়া সুলতানা ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা কামরুন্নাহার বুলবুল। উপজেলা নির্বাচনে বিএনপি’র একক প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ ভোটারদের ধারণা আওয়ামী লীগ একক প্রার্থী দিতে ব্যর্থ হলে এ উপজেলায় নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে।