বহিষ্কার

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২১:৫৭
এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের পক্ষে উল্ল¬াস করায় গত মঙ্গলবার ভারতের মিরাটের একটি বিশ্ববিদ্যালয় তাদের ৭০ জন কাশ্মিরী ছাত্রকে বহিষ্কার করেছে। বাংলাদেশে অনুষ্ঠানরত এশিয়া কাপে গত রবিবার পাকিস্তানের কাছে ভারত পরাজিত হওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ সুভারতি ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান জয়ী হওয়ায় কিছু কাশ্মিরী ছাত্র বিজয়উল্ল¬াস করে এবং ছাত্রাবাসে শ্লে¬াগান দেয়। ফলে অন্য ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় ও দুই দলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাশ্মিরী ছাত্রদের বহিষ্কার এবং তাদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে। কিন্তু অন্য গ্রুপের বিপক্ষে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২০০ কাশ্মিরী ছাত্র প্রকৌশল ও আইন বিভাগে পড়াশোনা করছে। কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্ররা ‘দেশ বিরোধী’ কর্মকাণ্ড চালিয়েছে এবং ছাত্রাবাসের সম্পত্তি ধ্বংস করেছে।