মহেশপুরে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে দুই ভাইকে অপহরণ

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:১৭
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দরপুর গ্রাম থেকে পুলিশ পরিচয়ে গত শনিবার রাতে জাকির হোসেন ও আলমগীর হোসেন নামে দুই ভাইকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পাঁচ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। পরিবারের লোকজন দারুণ উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। জাকিরের স্ত্রী পারভিন বেগম জানিয়েছেন, গত শনিবার রাতে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রধারী ৮/৯ জন লোক বাড়িতে প্রবেশ করে ওই দুইজনকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে। পরদিন সকালে মহেশপুর থানাতে খোঁজ করলে বলা হয় ওই নামে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।