যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গা ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত ঠিকাদার শ্রমিক মো. শামসুল আলম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি মারা যান বলে যমুনা অয়েলের একটি সূত্র নিশ্চিত করেছে। শামসুল আলমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় যমুনা অয়েল কোম্পানির পতেঙ্গা ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় যমুনার দুই কর্মচারিসহ ১০ জন দগ্ধ হন। আহতদের প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সাতজনকে ঢামেকে স্থানান্তর করা হয়। গতকাল শামসুল আলম মারা যান।
