শান্তি পরিষদ নেতা আলী আকসাদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২২:১৮
শান্তি পরিষদ নেতা আলী আকসাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য আলী আকসাদ সংবাদ ও ইত্তেফাকেও সাংবাদিকতা করেছেন। প্রসঙ্গ নামক রাজনৈতিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। এদেশে বিশ্ব শান্তি আন্দোলনকে তিনি বহু বছর ধরে জনপ্রিয় করে তোলেন। আজ মহাপ্রয়াণ দিবসে তার পরিবারের সদস্যরা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অবস্থিত তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারা আলী আকসাদের বন্ধু ও অনুসারীদের কাছে তার আত্মার মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেছেন।