ইদ্রিছ আলী
ময়মনসিংহের গৌরীপুর পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিছ আলী চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মু. নজরুল ইসলাম
পটুয়াখালী জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মু. নজরুল ইসলাম (৬৭) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার উপজেলা পৌর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জৈনপুরী খানকায় জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
