তারিক আনামের সঙ্গে এর আগে কয়েকটি নাটকে কাজ করেছি। এবার একসঙ্গে বড়পর্দায় কাজ করলাম। তাও আবার দু’জনের অসম বয়সের সম্পর্কের চরিত্র। যেহেতু নাটকে একসঙ্গে কাজ হয়েছিল এ কারণে তাঁর সঙ্গে এই কাজ সহজ হয়েছে। মজা করে করতে পেরেছি। সহশিল্পীদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা খুব জরুরি। আর ছবিটিও ভালো হয়েছে। সেন্সরে সবাই প্রশংসা করেছেন।
‘আবার বসন্ত’ সিনেমায় তারিক আনামের সঙ্গে অভিনয় প্রসঙ্গে
অভিনেত্রী স্পর্শিয়া
