বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত বিদ্যুতের দাম বৃদ্ধি কার্যকর করা হলে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট প্রতিরোধ গড়ে তুলবে। জনস্বার্থ তাচ্ছিল্য করে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে জনগণ তা মানে না।
গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণের সুবিধা ও স্বার্থকে অগ্রাহ্য করে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। তিনি বলেন, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিদ্যুত্ সেক্টরকে ধ্বংস করে এখন তারা সবচেয়ে গরীব, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত গ্রাহকদের ওপর বিদ্যুতের দাম বৃদ্ধি করছে।
