অধ্যাপক ডা. ইউসুফ আলী আর নেই

আপডেট : ০৫ মার্চ ২০১৪, ২৩:১১
বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী আর নেই। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় নিজের প্রতিষ্ঠিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে... রাজেউন)। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। প্রথিতযশা এই চিকিত্সক কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।