চাকরির মেয়াদ বাড়াতে মুক্তিযোদ্ধার সনদপত্র নেয়ার ক্ষেত্রে কোন জালিয়াতি হয়েছে কিনা তা যাচাই করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে পাঁচ সচিব ও একজন যুগ্ম সচিবের নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মঙ্গলবার নথিপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সচিবদের আবেদনপত্র, প্রত্যয়নপত্র ও মুক্তিযোদ্ধা সনদপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আগামী ৯ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে দুদকে জমা দিতে বলা হয়েছে।
